ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৮২ বাংলাদেশি

    খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৮২ বাংলাদেশি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৮২ জন বাংলাদেশি। খার্তুমে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় তাদের ফেরানো হয়েছে।

    বাংলাদেশিদের নিয়ে মঙ্গলবার (০২ মে) সকালে খার্তুমের তিন জায়গা থেকে ১৩টি বাস পোর্ট সুদানের পথে রওনা হয় বলে জানান খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ। বাংলাদেশ সময় বুধবার (০৩ মে) রাত ২টায় পোর্ট সুদানে পৌঁছান ওই বাংলাদেশিরা। 

    গত ১৫ এপ্রিল থেকে সুদানে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং সেখানকার প্রায় দেড় হাজারের মধ্যে ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার আগ্রহ প্রকাশ করেছেন। 

    তারেক আহমেদ জানান, পোর্ট সুদানে একটি স্কুল ভবনে বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। স্কুল ভবনটিতে মোট ৮টি কক্ষ আছে এবং আরেকটি খোলা জায়গায় শামিয়ানা টাঙানো হয়েছে। 

    পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের নিরাপদে জেদ্দায় পাঠানো হবে। সৌদি আরবের জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। 

    এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সহায়তা করছে জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, যেসব বাংলাদেশির কাছে পাসপোর্ট আছে, ভিসার জন্য তাদের ডকুমেন্ট সৌদি কর্তৃপক্ষকে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। আর যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল পারমিট ইস্যু করে সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

    এদিকে সুদান থেকে ফিরে আসা বাংলাদেশিদের সৌদির বেধে দেয়া ৭২ ঘণ্টা সময়ের মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে সৌদি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ