ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • সার্বিয়ায় স্কুলে ১৪ বছর বয়সী ছাত্রের গুলিতে ৮ শিক্ষার্থী নিহত

    সার্বিয়ায় স্কুলে ১৪ বছর বয়সী ছাত্রের গুলিতে ৮ শিক্ষার্থী নিহত
    ঘটনাস্থলে পুলিশ সদস্যদের ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্রের গুলিতে অন্তত ৮ শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় স্কুলের একজন নিরাপত্তা প্রহরীও নিহত হয়েছেন।  

    বিবিসির খবরে বলা হয়েছে, কিশোর ছাত্রের এলোপাতাড়ি গুলিতে আরও ৬ শিক্ষার্থী এবং একজন শিক্ষক আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এই ঘটনায় পুলিশ সেন্ট্রাল বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলের ১৪ বছর বয়সী এক ছাত্রকে আটক করেছে। খবর অনুসারে, হামলায় সন্দেহভাজন আটককৃত ছাত্র তার বাবার বন্দুক ব্যবহার করেছে।
    ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু  হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ