ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কুষ্টিয়ায় তিন খুনের ঘটনায় এএসআই আটক

    কুষ্টিয়ায় তিন খুনের ঘটনায় এএসআই আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় প্রকাশ্যে স্ত্রী-ছেলে ও এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে । আজ রবিবার সকালে কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করেছে ‍পুলিশ। তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত। তবে কী কারণে এ হত্যা করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

    পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে সে পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে কাছ থেকে গুলি করা হয়। এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিলে হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে।
    এছাড়া আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার তিনজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম জানান, তিনজনকে গুলি করা হয়েছে। অভিযুক্ত এএসআই সৌমেনকে আমরা আটক করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক তথ্য জানাতে পারবো। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ