ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় ইইউ

    অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় ইইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা মধ্যস্থতা নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেন, জুলাইয়ে নির্বাচনী পরিবেশ দেখতে একটি প্রতিনিধি দল ঢাকা আসবে।

    মঙ্গলবার (৯ মে) ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইইউ রাষ্ট্রদূত এ কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন ইউরোপের ৮ দেশের রাষ্ট্রদূত। বাণিজ্য, জলবায়ু ও শ্রম অধিকারসহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের অংশীদারত্বের কথা তুলে ধরেন তারা।

    নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোকে তত বেশি দূতাবাসমুখী হতে দেখা যাচ্ছে। মাঠের রাজনীতির পাশাপাশি কূটনীতিক পাড়ায়ও বইছে নির্বাচনী বাতাস।

    সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জুলাইয়ে সার্বিক পরিস্থিতি দেখতে আসবে একটি দল।

    হোয়াইটলি জানান, তারা বাংলাদেশের রাজনীতিতে ‘মধ্যস্থতা বা হস্তক্ষেপ’ করতে আসেননি, তবে পরিস্থিতি বোঝার জন্য তারা এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন এবং তাদের কথা শুনবেন।

    বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সব দলের সঙ্গেই আলোচনা চলছে। বাংলাদেশের জনগণের মতো ইউরোপীয় ইউনিয়নও সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়।

    জুলাইয়ে আসা পর্যবেক্ষক দল বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে তৈরি করবে প্রতিবেদন। তার ভিত্তিতে নির্ধারণ হবে জাতীয় নির্বাচনের সময় পর্যবেক্ষক দল পাঠাবে কি না ইইউ।

    এর আগে, গত ১২ মার্চ ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের সাত দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির নেতারা। সে সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ