ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ইসলামাবাদ হাইকোর্টে চলছে ইমরান খানের জামিন শুনানি

    ইসলামাবাদ হাইকোর্টে চলছে ইমরান খানের জামিন শুনানি
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন শুনানি চলছে ইসলামাবাদ হাইকোর্টে। এর আগে আদালতে জামিনের জন্য আবেদন করেন ইমরানের আইনজীবীরা।

    বৃহস্পতিবার (১১ মে) রাতে ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে, তাৎক্ষণিকভাবে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

    তবে বৃহস্পতিবারই বাড়ি ফিরতে পারেননি পিটিআই চেয়ারম্যান। কারণ সুপ্রিম কোর্ট বলেছেন, শুক্রবার (১২ মে) সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির হতে হবে। সেখানে যে মামলায় ইমরান গ্রেফতার হয়েছিলেন, সেই আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হবে।


    শুনানিতে আদালত যে সিদ্ধান্ত নেবেন তা সাবেক প্রধানমন্ত্রীকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল।

    এর আগে পিটিআই জানায়, জামিনে মুক্ত হয়ে ইসলামাবাদে নিজ দলের এক জনসভায় যোগ দিয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশ্য ভাষণ দেবেন ইমরান খান।

    পিটিআই এক টুইট বার্তায় আরও জানায়, ইমরান খানের সঙ্গে সংহতি প্রকাশ করতে সারাদেশ থেকে হাজার হাজার শান্তিপূর্ণ পাকিস্তানি আজ শ্রীনগর হাইওয়ে জি-১৩, ইসলামাবাদে জড়ো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ