ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • গায়ানায় স্কুলের ছাত্রাবাসে আগুন, নিহত ২০

    গায়ানায় স্কুলের ছাত্রাবাসে আগুন, নিহত ২০
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লাতিন আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

    দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার (২১ মে) রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি স্কুলে অগ্নিকাণ্ডের এ ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। তবে কীভাবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


    প্রেসিডেন্ট ইরফান আলি বলেছেন, দুর্ঘটনায় আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন। শিশুরা যাতে সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পায় সেটা নিশ্চিতের নির্দেশও দিয়েছেন তিনি।

    প্রেসিডেন্ট আরও জানান, ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের শগহরটিতে বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে।


    দেশটির সংসদের বিরোধীদলীয় সদস্য নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

    দক্ষিণ আমেরিকার ছোট ইংরেজি-ভাষী দেশ গায়ানার জনসংখ্যা মাত্র ৮ লাখ। সাবেক ডাচ ও ব্রিটিশ এ উপনিবেশে মাথাপিছু হারে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। দেশটির দ্রুত উন্নয়নে তেলের এ বিশাল মজুত বিরাট ভূমিকা রাখবে বলে মনে করা হয়।

    সূত্র: সিএনএন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ