ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ইমরান খানের দল নিষিদ্ধের কথা ভাবছে পাকিস্তান সরকার

    ইমরান খানের দল নিষিদ্ধের কথা ভাবছে পাকিস্তান সরকার
    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধের চিন্তা-ভাবনা করছে দেশটির সরকার। 

    ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতারের পর তার দল সহিংসতা চালিয়েছে তার প্রেক্ষিতে সরকার দলটিকে নিষিদ্ধের কথা ভাবছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

    বুধবার সাংবাদিকদের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পিটিআইকে নিষিদ্ধের বিষয়টি চিন্তা করছে সরকার। দলটি রাষ্ট্রের মূল ভিত্তিতে আঘাত করেছে। যা আগে কখনও ঘটেনি। এটি সহ্য করা যায় না। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পর্যালোচনা অবশ্যই হচ্ছে

    তিনি আরও বলেস, সামরিক স্থাপনায় ভাঙচুরের ঘটনা ‘পরিকল্পিত আক্রমণ’।

    খাজা আসিফ বলেন, এমন কোনো অপরাধ কি আছে, যেটা ৯ মে করা হয়নি? আইএসআই কার্যালয়ে হামলা হয়েছে, তারা শিয়ালকোটের ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হয়, তারা লাহোর কর্পসের কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছে। আমাদের সবারই ধারণা ছিল, এমন কিছু করলে ভারত করবে, পাকিস্তানের ভেতরে থাকা কেউ নয়।  

    সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীকে ‘প্রতিপক্ষ হিসেবে দেখছেন’ বলেও মন্তব্য করেন তিনি।

    তবে পিটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর দলটির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা এতটা সহজ হবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ