ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়ানোর বিল পাস

    যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়ানোর বিল পাস
    মার্কিন কংগ্রেস। রয়টার্সের ফাইল ছবি।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিল সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে পাস হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য উচ্চকক্ষ সিনেটে যাবে। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের মাধ্যমে আইনে পরিণত হবে।

    স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে বিল পাসে ভোট শুরু ‍হয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মধ্যে ভোটাভুটিতে ঋণসীমা বাড়াতে বিলের পক্ষে ভোট পড়ে ৩১৪টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন। খবর- সিএনএন ও বিবিসি। 

    এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের ওপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপর ভোট শুরু হয়। 

    এদিকে বিল পাস হওয়ায় মার্কেটে স্বস্তি ফিরেছে। কারণ, উদ্বেগ ছিল জাতীয় ঋণের সীমা না বাড়ালে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারবে না। এতে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে। ফলে জুনের শুরুতেই দেশটি খেলাপি হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ