ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • জাতির পিতার নির্দেশনাকে চিত্তে ধারণ করতে হবে : ডিআইজি ময়নুল ইসলাম

    জাতির পিতার নির্দেশনাকে চিত্তে ধারণ করতে হবে : ডিআইজি ময়নুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের ডিআইজি মো. ময়নুল ইসলাম বলেছেন, জনসম্পৃক্ততা বৃদ্ধি করে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রকৃত অপরাধীদের বিচারে সোপর্দ করার পাশাপাশি অপরাধের ভুক্তভোগীদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করতে হবে।

    আজ সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে আয়োজিত ১৯তম বিভাগীয় ক্যাডেট এসআইগণের সমাপনী কুচকাওয়াজ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে ট্রেনিং সেন্টারের ডিআইজি মো. ময়নুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

    ডিআইজি মো. ময়নুল ইসলাম আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও। তোমরা পাকিস্তানি শোষকদের পুলিশ নও। তোমরা জনগণের পুলিশ, তোমাদের কর্তব্য জনগণের সেবা করা, জনগণের ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা।' জাতির পিতার এ মহান নির্দেশনাকে চিত্তে ধারণ করে প্রত্যেক পুলিশ সদস্যকে এগিয়ে যেতে হবে।   


    ডিআইজি বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার ‘জনগণের পুলিশ’ হওয়ার ব্রত নিয়ে সম্মুখ পানে এগিয়ে যাবে, বিনির্মাণ করবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত নিরাপদ বাংলাদেশ।
     
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ