ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • আরও একটি রুশ শহর ওয়াগনারের দখলে

    আরও একটি রুশ শহর ওয়াগনারের দখলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোস্তভ-অন-দনের পর রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলের ভোরোনেজ শহরের দখলে নিয়েছে ওয়াগনার যোদ্ধারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এ শহরের সব সামরিক স্থাপনা এখন ইয়েভগেনি প্রিগোজিনের সৈন্যদের দখলে।

    শনিবার (২৪ জুন) সর্বপ্রথম রোস্তভ-অন-দন দখল করে ওয়াগনার। পরে ভোরোনেজের দখল নেয়। যদিও এ ব্যাপারে ভোরোনেজ শহর কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

    শহরের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, শহরে সাঁজোয়া যানের বহরের চলাচলের ব্যাপারে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয়দের তিনি সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।

    তিনি আরও বলেন, ভোরোনেজ অঞ্চলে সন্ত্রাসবিরোধী ও যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে আগের ঘোষণা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোরোনেজের একটি তেল শোধনাগারে আগুনের ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে। গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, তেল শোধনাগারের জ্বালানি ট্যাঙ্কের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। শতাধিক দমকলকর্মী ও ৩০টি গাড়ি ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও তিনি উল্লেখ করেন।

    এদিকে, সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে মস্কো ও গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার বিকেলে রাশিয়ান সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। রাশিয়াজুড়ে অস্থিরতার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ