ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ, নিহত ৩

    আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ, নিহত ৩
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি এখনো ভয়াবহ। কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে আজও পানিবন্দি রয়েছে নয় জেলার চার লক্ষাধিক মানুষ। খবর পিটিআই’র।

    আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (এএসডিএমএ) এক কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন অংশে এবারের বন্যায় এখন পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন।

    এএসডিএমএ’র তথ্যমতে, বাকসা, বরপেটা, দারং, ধুবড়ি, গোলপাড়া, কামরুপ, লখিমপুর, নলবাড়ি এবং উদালগুড়ি জেলার ৪ লাখ ৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এসব জেলায় ১০১টি ত্রাণ শিবির পরিচালনা করছে প্রশাসন, যেখানে ৮১ হাজার ৩৫২ জন বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া পাঁচটি জেলায় ১১৯টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ।

    এএসডিএমএ কর্মকর্তা জানিয়েছেন, কিছু এলাকায় পানির স্তর নিচে নামতে শুরু করেছে। তবে এখনো আসামজুড়ে ১ হাজার ১১৮টি গ্রাম পানির নিচে এবং এতে ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ব্যাপক ভাঙন দেখা দিয়েছে বাকসা, বরপেটা, সোনিতপুর, ধুবড়ি, কামরূপ, কোকরাঝাড়, নলবাড়ি, সাউথ সালমারা ও উদালগুড়ি জেলায়। করিমগঞ্জের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে।


    প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দারাং জেলায় অনেক শহরাঞ্চলও প্লাবিত হয়েছে।

    আসাম কর্তৃপক্ষ জানিয়েছে, তেজপুর এবং নেয়ামতিঘাটে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ