ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মুলাদীতে নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থীর উপর হামলা  

    মুলাদীতে নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থীর উপর হামলা  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদী সদর ইউনিয়নে নির্বাচনে প্রচারনাকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী হান্নান কাজীর উপর সন্ত্রাসী হামলা চালীয়েছে প্রতিপক্ষের লোকজন। 

    জানাগেছে, আসন্ন ২১জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুলাদী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হান্নান কাজীর মোরক প্রতীকের সমর্থনে প্রচারনায় বেরহলে সেখানে প্রতিপক্ষের ফুটবল প্রতীকের সমর্থকরা উস্কানী মূলক কথা বললে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

     এসময় অতর্কিতভাবে সাবেক জনপ্রীয় ইউপি সদস্য হান্নান কাজী ও তার সমর্থক রিফাত হাওলাদারের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষ প্রার্থী নুরু কাজীর বড় ভাই রুহুল আমিন কাজী, সানী কাজী সহ তার সমর্থকরা বলে জানিয়েছেন হান্নান কাজী। আহত ইউপি সদস্য প্রার্থী হান্নান কাজীকে স্থানীয়রা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুলাদী থানার এস আই জুয়েল সহ একদল পুলিশ। 

    এব্যাপারে উভয় পক্ষ মুলাদী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ