ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • ইতিহাসের এই দিনে

    ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ১৫ জুন ২০২১, মঙ্গলবার। ১ আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬৬তম দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

    ঘটনাবলি:
    ১২১৫ - ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে ম্যাগনা কার্টা (অধিকার সনদে) স্বাক্ষর করেন।
    ১৭০৮ - বৃটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলনরত স্কটল্যান্ডের স্বাধীনতাকামীদেরকে কঠোরভাবে দমন করা হয়।
    ১৭৫২ - মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন।
    ১৭৫৯ - আওরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
    ১৮০৮ - জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
    ১৮৩৬ - আরকানসাস যুক্তরাষ্ট্রের ২৫তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
    ১৮৪৮ - জার্মানির চ্যান্সেলর বিসমার্ক বিখ্যাত ও ঐতিহাসিক বার্লিন শহরকে রাজধানী হিসাবে ঘোষণা করেন।
    ১৮৫৪ - কলকাতায় প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়।
    ১৮৫৫ - ব্রিটেনে সংবাদপত্রের উপর থেকে কর তুলে দেওয়া হয়।
    ১৮৯৬ - জাপানে ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে ২৭ হাজার মানুষ নিহত।
    ১৯০৪ - নিউ ইয়র্কে জাহাজ ডুবে ১২ হাজার পর্যটকের মৃত্যু।
    ১৯৪১ - নাৎসি বাহিনীর হাতে প্যারির পতন ঘটে।
    ১৯৭৭ - দীর্ঘ ৪০ বছর পর স্পেনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
    ১৯৭৮ - জর্ডানের বাদশা হোসেন আমেরিকান লিসা হালাবিকে বিয়ে করেন। বিয়ের পর তিনি নুর নাম গ্রহণ করেন। তখন থেকেই তিনি রানি নুর হিসেবে পরিচিত।
    ১৯৭৯ - পরমাণু অস্ত্র সীমিতকরণ সংক্রান্ত স্ট্রাটেজিক আর্মস লিমিটেশন টকস সংক্ষেপে ‘সল্ট-দুই’ চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৮২ - রংপুর, যশোর ও কুমিল্লায় হাইকোর্ট স্থাপন।
    ১৯৯৩ - বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়।

    জন্ম:
    ১৮৭৮ - মারগারেট অ্যাবট মার্কিন গলফ খেলোয়াড়, প্রথম মার্কিন অলিম্পিক চ্যাম্পিয়ান। (মৃত্যু ১৯৫৫)
    ১৮৮৪ - তারকনাথ দাস, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।
    ১৮৯৯ - দেবীপ্রসাদ রায়চৌধুরী, ভারতীয় ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিত কলা একাডেমীর প্রতিষ্ঠাতা-সভাপতি ।(মৃত্যু ১৯৭৫)
    ১৯১৫ - নোবেলজয়ী (১৯৫৪) মার্কিন চিকিৎসক টমাস ওয়েলার।
    ১৯১৬ - নোবেলজয়ী (১৯৭৮) মার্কিন অর্থনীতিবিদ হার্বটি আলেকজান্ডার।
    ১৯৩৩ - কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত (মৃত্যু ২০১৩)
    ১৯৩৭ - লেখক শামসুজ্জামান খান।
    ১৯৩৮ - বিদিত লাল দাস, বাংলাদেশী বাউল গায়ক ও সুরকার।
    ১৯৫২ - বাংলাদেশের চলচ্চিত্রের হাতেগোনা কয়েকজন শ্রেষ্ঠ নারী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী শাবানা।
    ১৯৮২ - আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড়।
     
    মৃত্যু:
    ১৩৮৯ - প্রথম মুরাদ, উসমানীয় সুলতান। (জন্ম ১৩১৯)
    ১৮৪৯ - জেমস কে. পোক, মার্কিন যুক্তরাষ্ট্রের একাদশ রাষ্ট্রপতি। (জন্ম ১৭৯৫)
    ১৯৭০ - রবার্ট মরিসন ম্যাকাইভার, একজন স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী।
    ১৯৭১ - ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি ১৯৪৬ সালে নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ।(জন্ম ১৯০৪)
    ১৯৮৮ - লেখক রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী।
    ১৯৯১ - আর্থার লিউইস, অর্থনীতিবিদ। (জন্ম ১৯১৫)
    ১৯৯৫ - জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভুত একজন মার্কিন পদার্থবিদ।
    ২০০৯ - অমলেন্দু চক্রবর্তী, প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক। (জন্ম ১৯৩৪)
    ২০১৩ - কেনেথ জি উইলসন, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। (জন্ম ১৯৩৬)
    ২০১৪ - রেজাউল বারী ডিনা, বাংলাদেশী রাজনীতিবিদ।
    ২০২০ - বদর উদ্দিন আহমেদ কামরান, রাজনীতিবিদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। (জন্ম ১৯৫১)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ