ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড

    তিন দেশের নেতা-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    তিন দেশের নেতা-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো গুয়াতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া। এছাড়া দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মধ্য আমেরিকার আরেক দেশ এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টের ওপরও।

    গত বুধবার (১৯ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে গুয়াতেমালার ১০ জন, নিকারাগুয়ার ১৩ জন এবং হন্ডুরাসের ১০ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এল সালভাদরের ১০ ব্যক্তির ওপর।


    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞাপ্তদের তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন, যারা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছেন, ব্যাপক দুর্নীতিতে জড়িত অথবা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টি করেছেন।

    গুয়াতেমালায় ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিচারক এবং সাবেক ও বর্তমান প্রসিকিউটর। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও।

    হন্ডুরাসে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন সংসদ সদস্য এবং প্রধান রাজনৈতিক দলের সভাপতি।


    নিকারাগুয়ায় বর্তমান অ্যাটর্নি জেনারেল, জাতীয় পরিষদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট সেক্রেটারি, থার্ড সেক্রেটারি, আপিল কোর্টের বিচারকসহ বিভিন্ন অর্থনৈতিক সংস্থার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

    এল সালভাদরে ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারে জড়িত অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাউরিসিও ফুনেস এবং সালভাদর সানচেজের ওপর।


    নিষেধাজ্ঞাপ্রাপ্ত এসব ব্যক্তি আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং তারা যদি নিষেধাজ্ঞার আগেই মার্কিন ভিসা পেয়ে থাকেন, তবে তা প্রত্যাহার করা হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ