ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

    ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ২৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ২৩৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট এক হাজার ৬৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালের ৯৫১ জন। আর সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৭০০ জন ছাড়পত্র পেয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন ঢাকা সিটিতে এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই জন মারা যান।

    এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ১৩১ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৩৬ জন মারা যান।

    চলতি বছরের ২১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৮ হাজার ৮৮৫ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ১১ হাজার ৮০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

    চলতি বছরে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ১৪ হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল আট হাজার ৯৪৭ জন ছাড়পত্র পেয়েছেন।

    বর্তমানে সারাদেশে মোট ছয় হাজার ৬৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটিতে তিন হাজার ৮৩৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই হাজার ৮১৭ জন।

    গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ