ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
  • অনলাইন জুয়ার ফাঁদে হারালেন ৫৩ কোটি রুপি

    অনলাইন জুয়ার ফাঁদে হারালেন ৫৩ কোটি রুপি
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের নাগপুরের এক ব্যবসায়ীকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলে ৫৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক যুবক। ওই যুবকের নাম অনন্ত ওরফে সন্টু নবরত্ন জৈন। নাগপুর থেকে ১৬০ কিলোমিটার দূরে গোন্দিয়া সিটিতে থাকতেন তিনি। 

    পুলিশ সন্টুর বাড়ি তল্লাশি করে চার কেজি সোনার বারসহ ১৪ কোটি রুপি নগদ উদ্ধার করেছে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ইতোমধ্যে পালিয়ে দুবাই চলে গেছেন তিনি। খবর এনডিটিভির। 

    নাগপুরের পুলিশ কমিশনার অমশ কুমার জানান, অনন্ত ওরফে সন্টু প্রথমে ওই ব্যবসায়ীকে লোভ দেখিয়ে অনলাইন জুয়া খেলতে রাজি করান। প্রথমে না বললেও ব্যবসায়ী শেষপর্যন্ত সন্টুর প্ররোচনায় ৮ লাখ রুপি স্থানান্তর করেন। 

    এরপর সন্টু ব্যবসায়ীকে একটি অনলাইন জুয়া অ্যাকাউন্ট খোলার জন্য হোয়াটসঅ্যাপে লিংক পাঠান। ব্যবসায়ী সেই অ্যাকাউন্টে ৮ লাখ রুপি জমা দেখতে পান এবং খেলতে শুরু করেন। 

    পুলিশ কমিশনার বলেন, ‘প্রথমে কিছু টাকা জিতলেও ব্যবসায়ী প্রচুর পরিমাণে রুপি খোয়াতে থাকেন। ৫ কোটি রুপি জিতে ৫৮ কোটি হারান তিনি।’ 

    জুয়া খেলার প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীর সন্দেহ হয় এবং ওই যুবকের কাছে অর্থ ফেরত চান। এ সময় সন্টু অর্থ ফেরত দিতে অসম্মতি প্রকাশ করেন। 

    পুলিশ কমিশনার জানান, ব্যবসায়ী সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এরপর ভারতীয় দণ্ডবিধির অধীনে প্রতারণার মামলা রুজু করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ