ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে করোনা আক্রান্তের হার কমছে, নতুন শনাক্ত ২৮

    বরিশালে করোনা আক্রান্তের হার কমছে, নতুন শনাক্ত ২৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা শনাক্তের হার কমতে শুরু করেছে। গত ১৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৮ জন। বিপরীতে সুস্থতা লাভ করেছেন ৪০ জন রোগী। তবে ‍এদিন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

    নতুন শনাক্ত ২৮ জনকে নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ‍এখন ১৬ হাজার ১০ জন। অপরদিকে সুস্থতার মোট সংখ্যা ১৪ হাজার ২৬৯।

    আজ মঙ্গলবার (১৫ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

    বিজ্ঞপ্তি অনুসারে ২৪ ঘণ্টায় বরিশালে করোনা শনাক্ত হয়েছেন ৮ জনের, সুস্থ ১৬ জন। পটুয়াখালীতে নতুন করে কোন ব্যক্তির করোনা শনাক্ত হয়নি, তবে সুস্থতার সংখ্যা ৮, ভোলায় শনাক্ত হয়েছেন ১ জন, বিপরীতে সুস্থতার সংখ্যা ১৬। পিরোজপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ জন ‍এবং ঝালকাঠিতে ১১জন। 

    তবে ‍এই দুই জেলায় নতুন করে কোন আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেননি। এছাড়া বরগুনায় নতুন করে কোন ব্যক্তির আক্রান্ত বা সুস্থতার তথ্য পাওয়া যায়নি।

    প্রসংগত, বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে ‍এখন পর্যন্ত ২৯০ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ