ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • শেবাচিম হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু

    শেবাচিম হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন মাসে এই হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমলেও সবশেষ শুক্রবারের রিপোর্ট অনুযায়ী গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ২০৭ জন রোগী। 

    হাসপাতাল সূত্রে জানা যায়, বরগুনার পাথরঘাটার পারুল বেগম (৬০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। 

    গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে গত তিন মাসে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার চিকিৎসাধীন ছিলেন ১৯০ জন, মঙ্গলবার ২০১ জন এবং গত সোমবার চিকিৎসাধীন ছিলেন মৌসুমের সর্বাধিক ২২১ জন ডেঙ্গু  রোগী। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ