ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ

শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ ৫ আগস্ট। ১৯৪৯ সালের আজকের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

প্রতি বছরের মতো এবারও তাঁর জন্মদিন পালনে কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। জন্মদিনে ক্রীড়া সংগঠক ও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন শহীদ শেখ কামালকে স্মরণে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত হবে।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন জানিয়েছেন, ‘জন্মদিন উদযাপনে ৫ আগস্ট নগরীর সদর রোডের শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

এছাড়া দলীয় কার্যালয়ে বাদ আসর জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
জন্মবার্ষিকীদের অনুষ্ঠানে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন শহীদ শেখ কামাল। তাছাড়া মুক্তিযুদ্ধকালীন তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইডডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ঢাকা আবাহানী লিমিটেডের প্রতিষ্ঠাতা ক্যাম্পের শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সামরিক অভ্যুত্থানে শহীদ হন।
 


আরজেএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন