ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল

    বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর ও জেলাসহ বিভাগের চারটি সাংগঠনিক ইউনিটে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অন্য দুটি জেলা হলো ভোলা ও ঝালকাঠি।


    শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটির অনুমোদন দেন।

    ঘোষিত কমিটির মধ্যে ভোলা জেলায় আংশিক পূর্ণাঙ্গ এবং বাকি তিনটিতে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে।


    নতুন কমিটির নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ। আহ্বায়ক কমিটিগুলোতে আহ্বায়ক ও সদস্য সচিবের পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ককে সাইনিং পাওয়ার দেওয়া হয়েছে।

    বরিশাল মহানগর ছাত্রদলে এনামুল হক তাসনিমকে আহ্বায়ক ও মো. নাভিদ রহমান খান তুষারকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহামুদ হাসান তানজিল।

    যুগ্ম আহ্বায়করা হলেন– আহাদ হোসাইন আবির, মাজারুল ইসলাম মনিম, সজল তালুকদার, মো. খালেদ হোসেন বাবর, মো. হুমায়ুন কবির খান ফেরদৌস, জহির রায়হান, মো. সাদ্দাম হোসেন, মো. সিহাব (ববি), আল আমিন হাসান ও মো. রাকিব তালুকদার।

    বরিশাল জেলা ছাত্রদলে তৌফিকুল ইসলাম ইমরানকে আহ্বায়ক, মো. আল আমীন মৃধাকে সদস্য সচিব ও আসিফ আল মামুনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

    যুগ্ম আহ্বায়করা হলেন– আব্দুল কাদের মোল্লা, মো. ইমরান আহমেদ ইব্রাহিম, মো. জাহিদুল ইসলাম প্রিন্স, জাহিদ সাকিন (ববি), মহসিন শিকদার, আরিফ হোসেন (ববি), মো. ইমতিয়াজ চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও সৈয়দ মাহমুদ হাসান।

    ঝালকাঠি জেলা ছাত্রদলে ঝালকাঠি জেলায় ৭ সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এতে সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম রনিকে সদস্য সচিব ও আহম্মেদ সালাউদ্দীনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

    যুগ্ম আহ্বায়করা হলেন– যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।

    ভোলা জেলা ছাত্রদলে ভোলায় ঘোষণা করা হয়েছে আংশিক পূর্ণাঙ্গ কমিটি। এতে আবদুল্লাহ আল রাসেল সভাপতি, নূর মো. রুবেল সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান আসিফ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।

    এছাড়া সাজ্জাদ হোসেন মুন্না সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম বাপ্পি সহসভাপতি, জাকারিয়া মঞ্জু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. জাকারিয়া বেলাল যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ