ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

    চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেশন ফি জমার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে আদায়কৃত অর্থ ফেরতসহ চার দফা দাবিতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

    রোববার (৩ মে) বেলা এগারোটার দিকে সরকারি বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।

    বিক্ষোভকারীরা জানান, সেবা বিহীন বিভিন্ন খাতে অর্থ আদায় করা হচ্ছে। আমাদের মোট সেশন ফি ধরা হয়েছে ২ হাজার ৬২০ টাকা।


    এরমধ্যে ৭৮০ টাকার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। ৭৮০ টাকা ব্যয়ের জন্য যে-সব হিসাব দেখানো হয়েছে, শিক্ষার্থীরা সেসব সুযোগ কয়েক বছরে ভোগ করেনি।

    তাই আমরা টাকার যথাযথ হিসাব চাই। এর জন্য ৪ দফা দাবি জানাচ্ছি। একই দাবিতে পৃথক সমাবেশ করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

    বিএম কলেজের অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, সেশন ফি বছরে একবার নেয়া হয়। এটা বেশি নেবার কোনো সুযোগ নেই, কারণ কোন খাতে কত টাকা নেয়া হবে সেটা নির্ধারণ করে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। বিষয়টি যাতে তারা বুঝতে পারে সেই জন্য শিক্ষার্থীদের সাথে আমি বসে আলোচনা করবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ