ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • তত্ত্বাবধায়ক সরকার দিতে এত ভয় কেন: চরমোনাই পীর

    তত্ত্বাবধায়ক সরকার দিতে এত ভয় কেন: চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে দেশে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রতীক হাতপাখা তৃতীয় অবস্থানে আছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন একটি বৃহৎ শক্তি হিসেবে প্রকাশ পাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

    তার প্রশ্ন, আওয়ামী লীগ সরকার যদি বিগত দশ বছরে দেশের এত উন্নয়ন করে থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন?


    বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সদর উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার দাবি এখন বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার অতীতে আপনাদেরও দাবি ছিল। আমাদেরও আছে, তাহলে এ দাবি বাস্তবায়নে আপনাদের এত গড়িমসি কেন? টাঙ্গাইল একটি বড় জেলা। এখানে ইসলাম প্রচারের একটি উর্বর ক্ষেত্র। ইসলামী আন্দোলনের কর্মীদের টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে।


    তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলী, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিন্টু প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ