ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ফোন করলেই বাড়ি যাবে করোনা টেস্টের ‘ভ্রাম্যমাণ ল্যাব’

    ফোন করলেই বাড়ি যাবে করোনা টেস্টের ‘ভ্রাম্যমাণ ল্যাব’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়তে থাকায় বেশি বেশি নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। মঙ্গলবার (১৫ জুন) সকালে ‘হটলাইনে ফোন করি, নমুনা সংগ্রহকারী যাবে আপনার বাড়ি’ এই স্লোগানে বাগেরহাট সদর হাসপাতালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

    জানা গেছে, হটলাইন নাম্বারে ০১৯২০- ৯২২২২৯ ফোন করলে করোনা পরীক্ষার জন্য গাড়ী নিয়ে প্রস্তুত থাকা ভ্রাম্যমাণ ল্যাব টেকনিশিয়ানরা উপসর্গ থাকা রোগীর বাড়িতে যেয়ে নমুন সংগ্রহ করবে। সঙ্গে সঙ্গে মিলবে পরীক্ষার ফলাফল (রেজাল্ট)। নমুনা পরীক্ষায় কারও পজেটিভ হলে তাকে চিকিৎসার আওতায় নেবে স্বাস্থ্য বিভাগ। প্রথমে বাগেরহাটে সংক্রমণের ঝুঁকিতে থাকা চার উপজেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। মোংলা রামপাল উপজেলায় এবং শরণখোলা মোরেলগঞ্জ উপজেলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহকারী দল উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করবে।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ