ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ ভারতের

    পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ ভারতের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্কারোপ করেছে ভারত সরকার। এই শুল্ক হার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর দ্য ইকোনমিক টাইমসের।

    এর আগে ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, সেপ্টেম্বরের মধ্যে ভালো পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হতে পারে। অর্থাৎ কেজিপ্রতি দাম হতে পারে ৫৫ থেকে ৬০ রুপি।


    ব্যবসায়ীরা জানান, দেশটিতে পেঁয়াজের মজুত যথেষ্ট। কিন্তু অতিরিক্ত গরমের কারণে অধিকাংশ পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে, তাই একটু ভালো মানের পেঁয়াজের দাম বেড়ে গেছে।

    ব্যবসায়ীরা আরও বলেছেন, শুধু মান খারাপ হওয়া নয়, অন্য পণ্যের দাম বেড়ে যাওয়াও পেঁয়াজের দাম বাড়ার অন্যতম কারণ।

    এদিকে জুলাইয়ে ভারতের বার্ষিক খুচরা মূল্যস্ফীতি বেড়ে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। জুলাইতে মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ৪৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।


    আগস্ট পর্যন্ত উচ্চ-ফ্রিকোয়েন্সি খাদ্যমূল্যের তথ্য অনুযায়ী, ভারতে চলতি মাসেও বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে টমেটোর দাম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ