ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ব্রিকসের নতুন সদস্য হচ্ছে যে ৬ দেশ

    ব্রিকসের নতুন সদস্য হচ্ছে যে ৬ দেশ
    ব্রিকস শীর্ষ সম্মেলনে নেতারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিকাশমান পাঁচ অর্থনীতির জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য সৌদি আরবসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর সিএনএন।

    বাকি দেশগুলো হলো ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার এ কথা জানান।  আমন্ত্রিতরা ইতোমধ্যে ব্রিকসে যোগদানের আগ্রহ দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  

    রামাফোসা বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে এসব দেশের সদস্যপদ কার্যকর হবে। ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিন এই খবর এলো। এই জোটে বর্তমানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এক ভিডিওবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকসের নতুন সদস্যদের অভিনন্দন জানান। জোটের সম্প্রসারণে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ