ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সিইসির বৈঠক রোববার

    ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সিইসির বৈঠক রোববার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক'র সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বৈঠক আগামী রোববার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বৈঠকটি অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনের সিইসির দপ্তরে বেলা ১১টায়।

    এদিকে সিইসির দপ্তর সূত্র জানিয়েছে, এটি একটি সৌজন্য সাক্ষাত। হাইকমিশনার নিয়োগ পাওয়ার পর কমিশনের সঙ্গে কোনো বৈঠক হয়নি বিধায় সারাহ কুক আসবেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু সন্নিকটে, তাই নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা ওঠতে পারে।

    এদিকে সারাহ কুককে দেওয়া সময়ের বিষয়টি পররাষ্ট্র সচিবকে এক চিঠিতে জানিয়েছে ইসি। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে।

    নির্বাচনকে সামনে রেখে এর আগে সিইসির সঙ্গে ইউরোপিয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাত করেছে।

    এদিকে বিদেশি পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে পর্যবেক্ষক সহায়তা নীতিমালা প্রণয়নের কথা বলছে সংস্থাটি।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে। আর নির্বাচন হবে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ