ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

    রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলশান এলাকায় শামীম সালিম কাশিম নামে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

    পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

    পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে এবং নিহত ব্যক্তি কোন দেশের নাগরিক- সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ