ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ইমরানের কারাদণ্ডের রায়ে গুরুতর ত্রুটি ছিল : সুপ্রিম কোর্ট

    ইমরানের কারাদণ্ডের রায়ে গুরুতর ত্রুটি ছিল : সুপ্রিম কোর্ট
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোশাখানা দুর্নীতি মামলায় কারাদণ্ডের রায়ে ‘গুরুতর ত্রুটি’ ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। একইসঙ্গে এই রায় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

    রায়টি নিয়ে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল তার পর্যবেক্ষণে বলেন, দায়রা আদালত একদিনে রায় দিয়েছে, যেটি সঠিক ছিল না। প্রথম দৃষ্টিতে দায়রা আদালতের রায়ে ত্রুটি ছিল।

    প্রধান বিচারপতি বান্দিয়াল ছাড়াও তিন সদস্যের এই বেঞ্চে রয়েছেন বিচারক জামাল খান মান্দোখালিল এবং বিচারক সৈয়দ মাজহার আলী আকবর নকবী। এই বেঞ্চটি গত ৪ আগস্ট ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিলটি আমলে নিয়েছে।
    গত ৫ আগস্ট বিচারক হুমায়ুন দিলাওয়ারের দায়রা আদালত ইমরানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারক নকবী বলেছেন, দায়রা আদালত ইসলামাবাদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেছেন।

    এদিকে তোশাখানা দুর্নীতি মামলার দণ্ড বাতিলের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে আপিল করেছেন ইমরান খান। আজ শুক্রবার এর ওপর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালতে এ নিয়ে শুনানি হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ