ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • নন-ক্যাডার সিনিয়র সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা

    নন-ক্যাডার সিনিয়র সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নন-ক্যাডার কোটায় সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১০ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


    'বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪' এর বিধি-৫ অনুযায়ী এ পদোন্নতি দিয়েছে সরকার।

    পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবু ইউসুফ ভুঞা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. নাসির উদ্দিন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব কাজী আলী রেজা, স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহকারী সচিব মো. একরামুল হক চৌধুরী, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. লিয়াকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুরমান আলী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব খান শাহানুর আলম।

    পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসেবে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্ব-স্ব পদে একই কর্মস্থলে কর্মরত থাকবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ