ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭০৬ জনের মৃত্যু হয়েছে। যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন ঢাকাতে এবং চার জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান।

    এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৫০৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৯৮ জন মারা যান।

    দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যাওয়ার সর্বোচ্চ রেকর্ড ছিল। চলতি বছরে এখন পর্যন্ত গতবছরের দিগুনের বেশি মৃত্যু হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৮৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৮৪২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৮৪২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৭১৭ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১২৫ জন ছাড়পত্র পেয়েছেন।

    চলতি বছরের চার সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৪২ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ঢাকাতে ৬৫ হাজার ১৪ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭৭ হাজার ৫৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

    চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৩২ হাজার ১৫১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬০ হাজার ২৪১ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৭১ হাজার ৯১০ জন ছাড়পত্র পেয়েছেন।

    বর্তমানে সারা দেশে মোট ৯ হাজার ৭৩০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে ৪ হাজার ২৬৫ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫ হাজার ৪৬৫ রোগী হাসপাতালে ভর্তি আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ