ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক হলেন এবিএম আতিকুর রহমান মুরাদ

    বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক হলেন এবিএম আতিকুর রহমান মুরাদ
    ছবি: এ.বি.এম আতিকুর রহমান মুরাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডস্থ পলিটেকনিক রোডের বাসিন্দা অধ্যাপক মো. সফিউল্লাহ্ মিয়ার ছেলে এ.বি.এম আতিকুর রহমান মুরাদ। আগামী তিন বছরের জন্য তাকে ওই পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

    সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানে তার হাতে এ সংক্রান্ত চিঠি তুলে দেন।

    বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পাওয়া এ.বি.এম আতিকুর রহমান মুরাদ ঢাকাস্থ উত্তরা এ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক উত্তরা নিউজ এর সহ-সম্পাদক। এছাড়াও বাংলাদেশ রোস্তোঁরা মালিক সমিতির বৃহত্তর উত্তরা শাখার ১ নম্বর সাধারণ সম্পাদক।

    তাকে দেয়া চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী সংস্কৃতি কর্মী/রাজনৈতিক সংগঠন/সমাজসেবক/শিল্পী হিসেবে আপনার অতীত অবদান এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক, সংস্কৃতিবান্ধব বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আপনাকে আগামী ৩ বছরের জন্য সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব প্রদান করা হলো।

    আশা করি সংগঠনের গতিশীলতা বৃদ্ধিকল্পে আপনার ওপরে অর্পিত দায়িত্ব পালনে আপনী আরো সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ করবেন।

    এদিকে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেধাবী এবং দক্ষ রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী এ.বি.এম আতিকুর রহমান মুরাদ। তিনি তার এই অসামান্য অর্জনের জন্য বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সাংবাদিক ও সাংস্কৃতিক নেত্রীবৃন্দসহ সকলের কাছে কৃতজ্ঞতা ও দোয়া চেয়েছেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ