ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট

    ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সফর শেষে ঢাকা ছেড়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ঢাকা থেকে বিদায় নেন।

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

    ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরকালে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে দুটি চুক্তি সই হয়।

    ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।  

    পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বইয়ে সইও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকা সফরে আসেন। বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

    এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দেন। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসেন। তিন দশক পর  ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ