ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

    রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

    গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

    তিনি বলেন, সাধারণ পরিষদের অধিবেশনে ২২ সেপ্টেম্বর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন, স্বাস্থ্যখাতে সাফল্য ইত্যাদি বিষয়ে তুলে ধরবেন তিনি।এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, ডেনমার্কের প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন।

    নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাম্ব্যাসেডর-অ্যাট-লার্জ খুরশীদ এ. চৌধূরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ