ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • ঝালকাঠিতে গরু চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

    ঝালকাঠিতে গরু চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে চোরাই গরু ও চোরাই কাজের একটি পিকআপ গাড়ীসহ তাদের গ্রেপ্তার করা হয়।

     শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের ঝন্টু হাওলাদার (৩৮) ও বরিশাল কালিজিরা এলাকার আশিকুর রহমান (২৮)।

    পুলিশ জানায়, উপজেলার রায়াপুর এলাকার শামীম হাওলাদারের গোয়াল ঘরে তাঁর দুইটি গরু ও একটি বাছুর ছিল।  শুক্রবার রাতে একটি বাছুর দেখতে না পেয়ে তিনি খোঁজাখুজি করেন। কোথাও না পেয়ে তিনি নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। ঐদিন রাতেই পুলিশ পটুয়াখালীর দুমকি থানা পুলিশের সহযোগিতায় চোরাই বাছুর ও একটি পিক আপসহ দুই গরু চোরকে গ্রেপ্তার করেন। 

    গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তারা আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ