ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • নির্বাচন ব্যবস্থাপনায় রাশিয়ার অভিজ্ঞতা নেবে ইসি

    নির্বাচন ব্যবস্থাপনায় রাশিয়ার অভিজ্ঞতা নেবে ইসি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে রাশিয়ার কাছ থেকে অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একজন কর্মকর্তাকে দেশটিতে প্রশিক্ষণের জন্য পাঠাচ্ছে সংস্থাটি।


    চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে সম্প্রতি পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

    ইসির উপ-সচিব মোহাম্মদ নুরুল আমিনের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচন ব্যবস্থাপনা: চর্চা ও উদ্ভাবন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসানুল কবির ফেরদৌসকে রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ১ থেকে ৬ অক্টোবর মস্কোয় ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

    আহসানুল কবির ফেরদৌস আগামী ৩০ সেপ্টেম্বর রাশিয়ায় যাবেন এবং ফিরবেন ৭ অক্টোবর। এই সফরের সব ব্যয় বহন করবে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সফর থেকে ফিরে তিনি সাত দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেবেন।

    নির্বাচন কমিশন বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। ইতোমধ্যে নির্বাচনি উপকরণ ক্রয়, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র নির্ধারণ ও আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত কাজ এগিয়ে নিচ্ছে সংস্থাটি।

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে জানিয়েছেন, আগামী নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোটগ্রহণ করার পরিকল্পনা হাতে নিয়েছে কমিশন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ