ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত

    কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার থেকে এই সেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে।

    ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার থেকে এই সেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে।

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার জানান, জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার বিষয়ে তার সরকারের কাছে 'বিশ্বাসযোগ্য অভিযোগ' আছে।

    কানাডার অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'কানাডার কোনো সহিংস ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ একেবারে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।'

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী মোদির কাছে ট্রুডো এসব অভিযোগের কথা জানালে তিনি এটি 'সম্পূর্ণ অস্বীকার' করেন।

    'আমরা কানাডা সরকারকে তাদের ভূখণ্ডে সব ধরনের ভারত-বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই', যোগ করে মন্ত্রণালয়।

    বিএলএস ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশে 'কার্যক্রম পরিচালণা সংক্রান্ত' কারণে 'পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত' ভিসা সেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ