ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

    পাথরঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


    জুনায়েদ ওই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।  জানা গেছে, দাদা ইদ্রিস মোল্লার সঙ্গে জুনায়েদ বাড়ির পাশের মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক জুনায়েদকে ধাক্কা দেয়। আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। ঘাতক ইজিবাইক চালক সাহাদত পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ