ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • নভোচারী নিয়ে চীনা রকেটের যাত্রা আজ

    নভোচারী নিয়ে চীনা রকেটের যাত্রা আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নভোচারী নিয়ে চীনের রকেটের আজ মহাকাশের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। দেশটির তৈরি চীনের মহাকাশ সংস্থা এ খবর জানিয়েছে, নতুন মহাকাশ স্টেশনে এটি তাদের প্রথম মনুষ্যবাহী রকেট মিশন।

    গত পাঁচ বছরের মধ্যে এটি চীনের দীর্ঘমেয়াদি মনুষ্য মিশন। ক্রুরা স্টেশনে তিন মাস অবস্থান করবেন। মহাকাশ স্টেশনে তাদের প্রত্যেকের থাকার আলাদা মডিউল রয়েছে। তবে বাথরুম, ডাইনিং, ডাউনিং এরিয়া ও যোগাযোগকেন্দ্র ভাগাভাগি করে ব্যবহার করতে হবে।

    গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানায়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমির জিকুয়া উক্ষেপন কেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে দ্য লং মার্চ টুএফ রকেটটি উেক্ষপণ করা হবে। নেই হেইশিংয়ের নেতৃত্বে মিশনটি পরিচালিত হচ্ছে।

    আরও দুটি মহাকাশ ফ্লাইট মিশনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। তিনি পিপলস লিবারেশন আর্মির একজন এয়ারফোর্স পাইলট। অন্যরা চীনা সামরিক বাহিনীর সদস্য। তাদের শেনঝু-১২ নভোযানটি তিয়াংগং মহাকাশকেন্দ্রের মূল অংশে গিয়ে ভিড়বে, যার নাম তিহানহি। এটি ২৯ এপ্রিল মহাকাশে স্থাপন করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ