ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কোমল পানীয় কিনে বিশ্বকাপের টিকিট পেলেন জেলে ইলিয়াস

    কোমল পানীয় কিনে বিশ্বকাপের টিকিট পেলেন জেলে ইলিয়াস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোমল পানীয় কিনে ভারতে বিশ্বকাপ দেখার টিকিট জিতেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা ইলিয়াস শিকদার। তিনি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পদ্মা গ্রামের আবদুর রহমান শিকদারের ছেলে।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশ্বকাপ টিকিট জেতার কথা জানান ইলিয়াস শিকদার।

    তিনি জানান, ‘স্থানীয় একটি দোকান থেকে আধা লিটার ওজনের দুইটি কোমল পানীয় (কোকাকোলা) কিনি। এরপর বোতলের গোপন নম্বর দিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে কোম্পানির শর্ত ও নিয়ম মেনে পরের প্রক্রিয়া সম্পন্ন করি। তাতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট জেতার কথা জানতে পারি। ’

    ইলিয়াস শিকদার আরও বলেন, ‘আমার পাসপোর্ট আছে। কোম্পানির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হবে। এখন আমি ভারতে গিয়ে বাংলাদেশের খেলা দেখার জন্য মুখিয়ে আছি। ’

    এ বিষয়ে কোকাকোলার বাংলাদেশ নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ক্রিকেটপাগল দেশ। প্রতি বিশ্বকাপে ভক্তদের আশা থাকে যে, বাংলাদেশ দল ভালো খেলে ইতিহাস সৃষ্টি করবে। দলের ওপর মানুষের এই বিশ্বাস সত্যিই অসাধারণ। এই বিশ্বাস দলকে ভালো খেলতে অনুপ্রাণিত করে।

    বাংলাদেশ দলের প্রতি ভক্তদের এই আবেগ ও বিশ্বাসকে সম্মান জানাতে আমরা ‘বিশ্বাসে ম্যাজিক’ ক্যাম্পেইনটি চালু করেছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা সরাসরি বিশ্বকাপে উপস্থিত থেকে প্রিয় দলকে উৎসাহিত করতে পারবেন। ’ 

    ৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ