ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বেনাপোল কাস্টম হাউসে দুই ঘন্টা কর্মবিরতি 

    বেনাপোল কাস্টম হাউসে দুই ঘন্টা কর্মবিরতি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেনাপোল কাস্টম হাউসে ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার কর্মবিরতির সময় ব›ধ ছিল কাস্টম হাউসে শুল্কায়ন কার্যক্রম এবং দু’দেশের মধ্যে আমদানি রফতানি।

    বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুরে রহমান সজন জানান, চট্রগামে কাস্টম হাউসে ৮-বি শাখায় কর্মরত নিজামউদ্দিন নামে এক রাজস্ব কর্মকর্তার সাথে প্রাইম ক্লিয়ারিং হাউস নামে সিএন্ডএফ এজেন্ট মালিকের সাথে কথা কাটাকাটির জের ধরে লাইসেন্স বাতিলের প্রতিবাদে একযোগে বেনাপোল কাস্টম হাউস, চট্রগ্রাম কাস্টম হাউস, মংলা কাস্টম হাউস ও ঢাকা কাস্টম হাউসে ২ ঘন্টা কর্মবিরতি পালিত হয়। 

    নেতৃবৃন্দ বলেন, সারাদেশে শুল্ক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও লাইসেন্সিং রুলের কালাকানুন বাতিলের দাবীতে দুপুর ১-০০ টা থেকে ৩ টা পর্যন্ত কর্মবিরতির পর যদি নি:শর্ত ভাবে বাতিলকৃত লাইসেন্স প্রত্যাহার কারা না হয় রোববার থেকে সারা দেশে একই ভাবে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। 

    বেনাপোলে কর্মবিরতি শেষে এসোসিয়েশন ভবনে এক জরুরী সভায় মফিজুর রহমান সজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, খাইরুজ্জামান মধু,কামাল উদ্দিন শিমুল, নাসির উদ্দিন, জামাল হোসেন, শাহাবউদ্দিন, আমিনুল হক আনু প্রমুুখ। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ