ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • স্বাধীনতাবিরোধীরা অঘটন ঘটানোর প্রয়াস চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বাধীনতাবিরোধীরা অঘটন ঘটানোর প্রয়াস চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতাবিরোধীরা এখনও বিভিন্নভাবে অঘটন ঘটানোর প্রয়াস চালাচ্ছে। এ জন্য আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।

    শুক্রবার (২০ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


    আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশকে যারা মেনে নিতে পারেনি, বাংলাদেশের আদর্শ মেনে নিতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি, তাদের প্রেতাত্মারা এখনও রয়েছে। তারাই নানা ধরনের অঘটন ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করছে। বঙ্গবন্ধুর প্রথম ঘোষণার কথাই ছিল অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। তিনি যা বিশ্বাস করতেন তাই করে গিয়েছেন।’


    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতিকারীরা যেন কোনও ধরনের প্রচেষ্টার প্রয়াস না পায়। সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা নয়, সংখ্যালঘু হচ্ছে যারা নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায়। বঙ্গবন্ধুর আদর্শে আমরা চলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাই বিশ্বাস করেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরাও সেটাই বিশ্বাস করি, সেভাবেই চলছে। আমরা যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলি আর এটা বিশ্বাস করি বলেই এগিয়ে যেতে পেরেছি।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ