ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিকেলে বসছে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন

    বিকেলে বসছে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়। চলতি সংসদের শেষ অধিবেশন এটি।

    রোববার (২২ অক্টোবর) ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ২০২৩ সালের ৫ম অধিবেশনটি শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন।

    গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

    এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়। এ অধিবেশন কয়দিন চলবে তা অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

    সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় ২ ডজন বিল অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে বেশকিছু বিল পাস হবে বলে জানা গেছে। তবে উত্থাপিত কোনো বিল পাস না হলে এবং চলতি সংসদের অন্য কোনো অধিবেশন না হলে সেগুলো তামাদি হবে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ