ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • একাদশের ১৩ লাখ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন শুরু ২৯ অক্টোবর

    একাদশের ১৩ লাখ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন শুরু ২৯ অক্টোবর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রায় ১৩ লাখ নবীন শিক্ষার্থীর অনলাইনে রেজিস্ট্রেশন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, চলবে ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

    রোববার (২২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে, চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

    শিক্ষা বোর্ডসমূহের অওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশে ভর্তির ওয়েবসাইটের কলেজ লগইন প্যানেলে ঢুকতে হবে। এরপর ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেখানে যেসব তথ্য চাওয়া হবে, তা পূরণ করে সাবমিট করলেই রেজিস্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

    নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    অনলাইনে আবেদন ও ভর্তি শেষে গত ৮ অক্টোবর চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। যদিও গত ২৮ জুলাই প্রকাশিত ফলাফলে এসএসসি ও সমমানের পরীক্ষার পাস করে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ শিক্ষার্থী।

    শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, বাকি সাড়ে তিন লাখ শিক্ষার্থীর অনেকে ডিপ্লোমা, নার্সিং, মিডওয়াইফারিতে ভর্তি হয়েছে। অনেকে বিদেশে চলে গেছে। তাছাড়া এসএসসির পর ঝরেও যেতে পারে। তারা আর শিক্ষাজীবন এগিয়ে নিতে পারেনি।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ