ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • যেখানে অনুমতি সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে: ডিএমপি

     যেখানে অনুমতি সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে: ডিএমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন। বুধবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।


    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করবে না দিলেও নয়াপল্টনে করবে’। এ প্রসঙ্গে জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, আইনি কাঠামোর মধ্যে থেকে আমার কথা বলতে হবে। কারও বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে।

    সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশের এ কর্তা বলেন, আইনি কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে কোনো রাজনৈতিক দলের সমাবেশ কোনো মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটি আমার বলেছি।

    এ সময় দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার জন্যও ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করেন তিনি।

    জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা একটি দরখাস্ত করেছে। এই দলটির বিষয়ে হাইকোর্টের অবজারভেশন আছে। শাপলা চত্বরের মতো জায়গায় জামায়াতের মতো দলকে অনুমতি দেওয়া হবে না।

    কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমাবেশে এসে অবস্থান নেওয়ার গোয়েন্দা তথ্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নেই। অনেক সময় রাজনীতিবিদরা এ ধরনের ঘটনা ঘটার পরে দায়িত্ব নিতে চায় না। তারা বলেন কে করেছে তারা জানেন না। এমন অভিজ্ঞতাও আমাদের আছে। কাজেই নাশকতা যে করবে না এমন কথা এখনই বলা যাচ্ছে না। নগরবাসীদের নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ