ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ২৮ অক্টোবর: চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে র‌্যাব

    ২৮ অক্টোবর: চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে র‌্যাব
    খন্দকার আল মঈন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    বুধবার (২৫ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।


    খন্দকার আল মঈন বলেন, আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট জোরদার করবে র‌্যাব, যাতে কেউ নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে।  একইভাবে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে র‌্যাব।

    তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।  দেশের রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে এটিই স্বাভাবিক। সম্প্রতি দেখা গেছে, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে র‌্যাব। সমাবেশ কেন্দ্র করেও নিরাপত্তা নিশ্চিত করা হবে।  

    আগামী ২৮ অক্টোবর বেশ কয়েকটি দল সমাবেশের অনুমতি চেয়েছে।  অনুমতি দেওয়া ডিএমপির এখতিয়ারভুক্ত। এলিট ফোর্স র‌্যাবের মূল ম্যান্ডেট জনগণের নিরাপত্তা দেওয়া, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা।  

    তিনি আরও বলেন, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ মহাসড়কগুলোতে পেট্রোলিং জোরদার করা হয়েছে, যাতে করে সাধারণ জনগণ নিশ্চিতে তাদের কাজগুলো করতে পারেন। কারো যদি নাশকতার পরিকল্পনা থাকে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কাজ চলছে।  

    সাইবার ওয়ার্ল্ডও এই বিষয়ে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।  তিনি বলেন, এরপরেও যদি কোনো নাশকতা বা সহিংসতা হয় সেক্ষেত্রে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাব সব সময় প্রস্তুত।  

    জামায়াত ইসলামীর সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না তা ডিএমপি দেখবে। যদি অনুমতি দেওয়া না হয় এবং জামায়াত সমাবেশ করার চেষ্টা বা নাশকতার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ