ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান: অপু বিশ্বাস

    জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান: অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। এ দুই তারকার আরও একটি পরিচয় হল- তারা দুইজনই ঢালিউড কিং শাকিব খানের ঘরণী ছিলেন।

    এদিকে শাকিবের সঙ্গে সংসার ভাঙার পর থেকে গত ৫ বছর ধরে ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অন্যদিকে বুবলীও বর্তমানে ছেলে ও কাজ নিয়েই আছেন।

    এই দুই নায়িকার সম্পর্ক দা-কুমড়ার মতো। বিভিন্ন সময়েই একে অন্যকে নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছেন। যা তাদের মধ্যেকার সম্পর্ককে ক্রমাগত জটিল করেছে।

    এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘বুবলীকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’

    এ সময় তিনি আরও বলেন, ‘ওনাকে আমি ঘৃণা করি। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না।’ ওই অনুষ্ঠানে বুবলীকে ‘ঘৃণা করি’ বাক্যেটি পর পর তিনবার বলেছেন এ নায়িকা।

    অপুর ভাষ্য, ‘আমাকে নিয়ে তার (বুবলী) কী মন্তব্য তা জানার সময় নেই।’

    জয়ের মতো তোমাকে (অপু বিশ্বাস) বীরের মা বললে তুমি কি খুশি হবে?

    এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘জয়ের মতো যারা আছে, সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি। সে খুবই কিউট, মাশাআল্লাহ! তাকে আমি মন থেকে দোয়া করি।’

    বর্তমানে একই স্কুলে পড়াশোনা করছেন অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর।

    বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, ‘আগেও বলেছি শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় এবং বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে।’

    ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে পুত্র আব্রাম খান জয়। এর পরে পুত্র জয়কে নিয়ে প্রকাশ্যে আসতেই বিচ্ছেদ হয়ে যায় এ দম্পতির।

    এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীর গলায় মালা দেন শাকিব খান। সে ঘর আলো করে আসে পুত্র সন্তান শেহজাদ খান বীর। কিন্তু দ্বিতীয় সংসারও সুখের হয়নি শাকিবের। কয়েক বছরের মধ্যেই বুবলীর থেকে আলাদা থাকতে শুরু করেন শাকিব।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ