ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • আজ থেকে ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

    আজ  থেকে ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সার্ভার স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা। সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন বুধবার এই সংক্রান্ত এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন।

    এতে বলা হয়, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন সময়ে ২৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। ২৯ অক্টোবর (রবিবার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে। অর্থাৎ ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা।

     

    এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ১৭৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবা নিয়ে থাকে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ