ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিএনপি আমাদের মানেই না: ইসি আনিছুর

    বিএনপি আমাদের মানেই না: ইসি আনিছুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘সবশেষ এপ্রিল মাসে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। তাদের আমরা আসতে বলেছিলাম, চায়ের দাওয়াত দিয়েছি, বলেছিলাম আসেন কথা বলি, কিন্তু তারা আসনেনি।

    বিএনপি আমাদের আস্থায় নিচ্ছে না। আমাদের মানেই না। ওনারা আমাদের সঙ্গে কথা বলবেন না। এরপর আর কিছু বলার থাকে না। ’ 
    ‘আমরা তো তাদের জোর করে আনতে পারব না। আমরা আমাদের কর্তব্য যেটুকু এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। এর বাইরে রাজনৈতিক বিষয় আমাদের না। রাজনৈতিক বিষয় রাজনীতিবিদরাই সমাধান করবেন। কীভাবে সমাধান করবেন, সেটা তাদের বিষয়। তাদের মধ্যে আমরা ঢুকবও না,’ যোগ করেন তিনি।

    বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা  বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

    তিনি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সে ক্ষেত্রে সবার সহযোগিতা লাগবে। ভোটের পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। কিন্তু প্রার্থীদের ভোটার উপস্থিত করাতে হবে। ভোট হবে, ভোটাররা আসবে, সেখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই। কেউ যদি প্রভাব খাটাতে চায়, তাহলে তা আমরা কঠোর হস্তে দমন করব। ’ 

    সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও এনএসআই উপ-পরিচালক বশির উদ্দিন।  

    এতে লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ