ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • এনায়েতপুরী দরবার শরীফে সমাহিত হলেন সৈয়দ আবুল হোসেন

     এনায়েতপুরী দরবার শরীফে সমাহিত হলেন সৈয়দ আবুল হোসেন
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরীর (র.) দরবার শরীফে তাকে দাফন করা হয়।

    এসময় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলসহ কয়েক হাজার মুসুল্লি উপস্থিত ছিলেন।


    এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার শ্বশুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া মরদেহ গ্রহণ করেন।


    সৈয়দ আবুল হোসেনে প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদ, পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টার দিকে হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (র.) দরবার শরীফে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

    দরবার শরীফের খাদেম মাহফুজুর রহমান বাবলু জানান, জানাজার নামাজ পড়ান দরবার শরীফ মসজিদের ইমাম মওলানা আব্দুল আওয়াল।

    বুধবার (২৫ অক্টোবর) ভোরে সৈয়দ আবুল হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ