ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ১০ কেজি মরিচে এক কেজি চাল!

    ১০ কেজি মরিচে এক কেজি চাল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ টাকা কেজিতে চাষিদের কাছ থেকে কাঁচা মরিচ কিনছেন নীলফামারী বড় বাজারের আড়তদার ও পাইকারি ব্যবসায়ী মো. নুরু ইসলাম। এসব মরিচ তিনি পাইকারিতে ১০-১২ টাকা বিক্রি করছেন। তার কাছ থেকে কিনে ২৫-৩০ টাকা কেজি বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তাদের লাভ হলেও চরম লোকসানে পড়েছেন মরিচ চাষিরা। ক্ষোভে তারা বললেন, আগামী বছর থেকে মরিচ চাষ করবেন না।

    বুধবার (১৬ জুন) ও বৃহস্পতিবার (১৭ জুন) জেলা শহরের বড় বাজার, কিচেন মার্কেট, ডোমারের মটকপুর বাজার, পাঙ্গা চৌপতির বাজার ও ডিমলা বাজারে পাঁচ টাকা কেজিতে মরিচ বিক্রি করেছেন চাষিরা।


    বড় বাজার ও কিচেন মার্কেটের খুচরা ব্যবসায়ী বুলু মিয়া ও ইলিয়াস আলী জানান, মরিচের মৌসুম প্রায় শেষ। বর্ষায় মরিচের ফলন কম হওয়ায় খুচরা বাজারে কেজিতে দাম বেড়েছে ৮-১০ টাকা। আমরা ২৫ টাকা কেজিতে বিক্রি করছি। পাইকারিতে মণ কিনেছি ৪৫০ টাকা।

    চাষিদের অভিযোগ, মৌসুমের শুরুতে আবাদের খরচ না ওঠায় অনেক চাষি ক্ষেত থেকে মরিচ তোলেননি। ক্ষেতেই মরিচ নষ্ট হয়েছে। লোকসানের ভয়ে অনেকেই মরিচ তুলছেন না।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চলতি মৌসুমে এক হাজার ৭৭৫ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। তবে লক্ষ্যমাত্রার চেয়েও অর্জিত জমির পরিমাণ এক হাজার ৮০০ হেক্টর। ২৫ হেক্টর জমিতে অতিরিক্ত মরিচ চাষ হয়েছে। সদরে ২৯০, সৈয়দপুরে ২৫, ডোমারে ৭৮০, ডিমলায় ৫৪০, জলঢাকায় ৮০ ও কিশোরগঞ্জে ৮৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

    কিচেন মার্কেটের মরিচের আড়ত ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ২৫-৩০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১০-১২ টাকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ